শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় ৫ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এ বছর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্ৰহণ করেছে বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ ।‌‌ এবার একদিনে নয়, টানা ১৪ দিন খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল।

বৃৃৃৃহস্পতিবার (৩ জুুন) দুপুরে জেলা সিভিল সার্জনের সভা কক্ষে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানানো হয়। আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৪ দিন ব্যাপী বগুড়ায় প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।‌ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বগুড়ায় সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভায় এই তথ্য জানানো হয়েছে।

ওরিয়েন্টেশন সভায় আরও জানানো হয়, আগামী ৫ জুন হতে জেলার মোট ২ হাজার ৭৮৬টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫বছর বয়সী মোট ৪ লাখ ৯৬ হাজার ৯০৪ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে । এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৭ হাজার ৪৩৪ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৯ হাজার ৪৭০ জন শিশুকে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় বক্তব্য রাখেন- বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু। এছাড়াও ভিটামিন ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD