শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কেরানীগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

ঢাকা-মাওয়া মহাসড়কের মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে রাজু খান (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর কেন্দ্রীয় কারাগারে সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাজু মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার বেতকা গ্রামের শামসুল হক খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল আরোহী ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।

হাসাড়া হাইওয়ে থানার এসআই ইউনুস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেল ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD