শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

রাজধানীর বাড্ডায় হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে গাঁজা ও হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ জুন) বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- মো.হাফিজুল ইসলাম লিটন (৪৫) ও মো. আবুল কালাম (২৮)। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তিনি বলেন, শনিবার (৫ জুন) দুপুরে বাড্ডা থানার আফতাব নগর এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও ১০০ গ্রাম হেরোইনসহ হাফিজুল ইসলাম লিটনকে গ্রেফতার করা হয়। পরে লিটনের দেয়া তথ্যের ‍ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ঈদগাহ ময়দান এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও ১০০ গ্রাম হেরোইনসহ আবুল কালামকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD