শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেহেরপুরে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতের পশ্চিমবঙ্গের অনেক কৃষক আবাদ করছেন তাদের জমিতে। এ সুযোগে বাংলাদেশি কৃষকদের সাথে তারা অবাধে মেলামেশার সুযোগ পাচ্ছেন। এতে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ারা আশঙ্কা দেখা দিয়েছে। গেল এক সপ্তাহে জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত সীমান্ত জনপদের মানুষেরা।

তবে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মেহেরপুর জেলার সাথে ভারতীয় সীমান্তের দৈর্ঘ্য ১১১ কিলোমিটার। এর পরেই চুয়াডাঙ্গার জেলার ভারতীয় সীমান্ত। দুই জেলা মিলে বড় একটা অংশ ভারতীয় সীমান্ত। মেহেরপুর জেলার সীমান্তের ওপারে নবীনগর, শিকারপুর, তাজপুর, করিমপুর, ধাড়াসহ বেশ কয়েকটি গ্রাম। কৃষকেরা খেত খামারে কাজ করার নামে প্রতিদিন কাঁটাতারের বেড়া পেরিয়ে আসেন এদেশের সীমানায়। প্রয়োজনে অপ্রয়োজনে মেলামেশা সেই সাথে আত্মীয়তার সুবাদে বেড়িয়ে যান সীমান্ত ঘেষা গ্রামগুলোতে। সদালাপী বাঙালিরা একই প্লেটে খাবার খাওয়া এমনকি খাবার বিনিময়ও করে থাকেন। এতে করে কখন যে করোনা আক্রান্ত হচ্ছেন তারা নিজেরাই জানছেন না। এমন তথ্যই জানিয়েছেন সীমান্তের অনেকে।

জানা গেছে, মেহেরপুর জেলার প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে বেড়েছে করোনার সংক্রমণ। দামুড়হুদা উপজেলার সাথে লাগোয়া মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী উপজেলার চিত্রও অনেকটাই একই। দামুড়হুদা উপজেলার কুতবপুর, হুদাপাড়া, জাহাজপোতা, হরিরামপুর, চন্দ্রবাস ও কার্পাসডাঙ্গা এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রশাসন লকডাউন করেছে। এর পাশেই মুজিবনগর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী আনন্দবাস, জয়পুর, তারানগর, সোনাপুর, মাঝপাড়া গ্রামে সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যা ছড়িয়ে পড়ছে জেলার বিভিন্ন প্রান্তে। সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে মুজিবনগর-দামুড়হুদা উপজেলার চলাচলের প্রধান সড়কেও বসানো হয়েছে প্রশাসনের ব্লক।

সীমান্তবাসীদের সাথে আলাপ করে জানা গেছে, ৭৪টি সীমান্ত ফটক রয়েছে যেগুলো দিয়ে প্রতিদিন পাস জমা দিয়ে অন্তত ১০ হাজার ভারতীয় কাজ করতে আসে। বিজিবি টহল থাকলেও কাজের ছলে এদিকে এসে অনেকেই আত্মীয় বাড়ি বেড়িয়ে যায়। এদের সবাই যে সুস্থ তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। গত এক সপ্তাহে সীমান্তবর্তী গ্রামগুলোতে করোনাভাইরাস সংক্রমিত রোগী শনান্ত হচ্ছে। এদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট থাকার আশঙ্কা করছেন সীমান্তবাসী।

আক্রান্তদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট কেউ বহন করছে কি না জানতে চাইলে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, আইইডিসিআর এটি পর্যবেক্ষণ করে। জিনোম সিকোয়েন্স পরীক্ষার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আইইডিসিআর চাইলে নমুনা প্রেরণ করবো।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান জানান, ইতিমধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাথে আলাপ করে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তবাসীদের সতর্ক করা হচ্ছে বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে।

৬ বিজিবির অধিনায়ক কর্নেল খালেকুজ্জামান জানান, সীমান্ত বাহিনী সব সময় সতর্ক রয়েছে। আমাদের দেশের লোকজন যাতে ভারতীয়দের সাথে মেলামেশা না করে সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD