শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

ক্রীড়া ডেস্ক : ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং আর নেই। করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পরিবার।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত মাসে করোনা আক্রান্ত হন মিলখা সিং। এরপর তাকে চণ্ডীগড়ের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

ফ্লাইং শিখ খ্যাত মিলখা সিং এর আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী নির্মল কাউর। এক সপ্তাহের মাথায় এবার মিলখা সিংও পাড়ি জমালেন অসীমের পথে।

মিলখা সিং এশিয়ান গেমসে ৪ বার সোনা জিতেছিলেন। ১৯৫৮ সালে তিনি কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন। আর ১৯৬০ সালের রোম অলিম্পিকে ৪০০ মিটার স্প্রিন্টের ফাইনালে চতুর্থ হয়েছিলেন। এ ছাড়া ১৯৫৬ এবং ১৯৬৪ সালে তিনি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন।

১৯৫৯ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD