শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় গর্ভের সন্তানসহ চিকিৎসক জেবিনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

গর্ভের সন্তানসহ ডা. দিনার জেবিন নামের এক নারী চিকিৎসকের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। শুক্রবার ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাঁচানো যায়নি তার গর্ভের সন্তানকে।

চিকিৎসক জেবিন রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে অধ্যয়ন শেষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেব কর্মরত ছিলেন।

জানা গেছে, দুই সপ্তাহ আগে চিকিৎসক জেবিনের করোনা ধরা পড়ে। চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন তিনি।

করোনায় চিকিৎসক জেবিনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন প্লাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির ‘কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসক’ সেলের সমন্বয়ক ওয়াসিফ হোসেন।

জেবিনসহ করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে কিংবা ভাইরাস পরবর্তী জটিলতায় দেশে এ পর্যন্ত ২১০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD