শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাঁশখালীতে সড়কে রাখা পাওয়ার টিলারে অটোরিকশার ধাক্কা, নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজারের কাউন্সিলর ঘাটা এলাকায় বিদ্যুৎ সঞ্চালন কম্পানির রাখা পাওয়ার টিলারে ধাক্কা লেগে সিএনজি অটোরিকশার ১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। গতকাল সোমবার (২৮ জুন) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলাবাজারসংলগ্ন জয়নগর পাড়ার নজু মিয়ার ছেলে মো. বাদশা (৫১)। তিনি এলাকায় মাছ ব্যবসা করতেন। আহতরা হলেন চকরিয়া উপজেলার বদরখালী গ্রামের মো. বেলাল (৪০), আবু তাহের (৩০) এবং মো. শাহজাহান চৌধুরী (৪০)।

স্থানীয়দের অভিযোগে জানা গেছে, ১৭০০ কোটি টাকা ব্যয়ে ৪০০ কেভি ডাবল সার্কিট মেঘনাঘাট-মদুনাঘাট বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করছে কেইসি ইন্টারন্যাশানাল কম্পানি। ওই কম্পানির মালামাল পরিবহনের যাবতীয় গাড়ি ও মালামাল রাখা হয়েছে বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজারসংলগ্ন কাউন্সিলর ঘাটায়। ওখানে কোটি কোটি টাকার মালামাল থাকলেও নেই কোনো সড়কে কিংবা অফিসে সর্তকবার্তা। গত ২৮ জুন গভীর রাতে অন্ধকারে প্রধান সড়কের ওপর রাখা হয়েছে মালামাল সরবরাহকারী বেশ কয়েকটি পাওয়ার টিলার। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম শহর থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা কক্সবাজার জেলার চকরিয়া যাবার পথে প্রধান সড়কে রাখা ১টি পাওয়া টিলারে ধাক্কা লেগে এই ৪ জন হতাহতের ঘটনা ঘটেছে।

কেইসি ইন্টারন্যাশানালে কর্তব্যরত ঘটনাস্থলের এক ব্যক্তি নাজিম উদ্দিন বলেন, আমরা কম্পানির চাকরি করি। কম্পানির নির্দেশে এখানে মালামাল রাখি। আমাদের কোনো দোষ নেই।

বাঁশখালী থানার উপপরিদর্শক বাবুল মিয়া বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পারিবারিকভাবে দাফন হয়েছে। আহত তিনজন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। পাওয়ার টিলার ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD