শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নওগাঁয় প্রকাশ্যে ভ্যান চালাচ্ছে করোনা রোগী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

নওগাঁর বদলগাছীতে করোনা আক্রান্ত বাবু (৫৫) প্রকাশ্যে ভ্যান চালাচ্ছেন। তাকে ভ্যান চালাতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (২৮ জুন) সন্ধ্যায় তাকে ভ্যান নিয়ে বাজারে দেখা গেছে।

জানা যায়, ২০ জুন উপজেলার জিধিরপুর গ্রামের বাসিন্দা মৃত আলিম মন্ডলের ছেলে বাবু তার শারীরিক সমস্যা নিয়ে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার নমুনা পরীক্ষা করলে ২১ জুন করোনা শনাক্ত হয়। তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হলেও সেখান থেকে তিনি পালিয়ে যান। হাসপাতাল থেকে পালিয়ে ওই দিনই তিনি ভ্যান নিয়ে বের হন। আশপাশের লোকজন প্রতিবাদ করলে তিনি বাড়ি চলে যান। এ ঘটনার পর রাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। বাড়ির সামনে লাল রংয়ের লকডাউনের স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, আমি দুই দিন আগেও তার বাড়িতে গিয়ে তাকে দেখে এসেছি। তার বাড়িটি মনিটরিং করার জন্য উপজেলায় একটি টিম রয়েছে। তারপরও বিষয়টি আমি দেখছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD