শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্ত্রীর সঙ্গে টিকটক ভিডিও ভাইরাল, যা বললেন পাবিপ্রবি প্রক্টর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হাসিবুর রহমানের একটি টিকটিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে স্ত্রীর সঙ্গে রোমান্টিক বাংলা গানের তালে নানান অঙ্গভঙ্গি করতে দেখা গেছে তাকে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে ভিডিওটি সম্পর্কে জানতে প্রক্টর হাসিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়।

শুক্রবার দুপুরে তিনি বলেন, এটি তিন বছর আগের একটি ভিডিও। বিবাহবার্ষিকীতে স্ত্রীর অনুরোধে করেছিলাম। প্রক্টরের দায়িত্ব পাওয়ার পর সেই ভিডিওটি নতুন করে কে বা কারা সামনে এনেছে। আমার ইমেজ নষ্ট করতে এমন ষড়যন্ত্র করা হচ্ছে।

প্রক্টর আরও বলেন, এটি আমার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশের কিছু নেই। যারা এসব করছেন, তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এমনটি করছেন। তবে এসব করে কোনো লাভ নেই। কারণ এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ভিডিওটি নিয়ে অনেক পোর্টাল নিউজ করেছে। কিন্তু ভিডিওতে আমার সঙ্গে যাকে দেখা গেছে, তিনি যে আমার স্ত্রী সে বিষয়টি কেউ লেখেননি। এ বিষয়ে কেউ জানতেও চাননি।

প্রসঙ্গত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. প্রীতম কুমার দাসের দায়িত্বের মেয়াদ শেষ হলে গত ২৮ জুন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসিবুর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD