শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

গর্ভবতী নারীরা কি করোনার ভ্যাকসিন নিতে পারবেন?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

গর্ভবতী নারীরা করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে পারবেন বলে এক ঘোষণায় জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি গর্ভবতী মায়েদের টিকা সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, গর্ভের যে কোনো সময় নারীরা টিকা নিতে পারবেন।

ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইম্যুনাইজেশন থেকে পরামর্শ পাওয়ার পরপরই শুক্রবার এ অনুমতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

নতুন গ্রহণকৃত সিদ্ধান্তটি দেশটির সব রাজ্য ও প্রতিটি ইউনিয়ন অঞ্চলে সমন্বয় করে সফল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য নাগরিকদের দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, গর্ভবতী নারীরা এখন চাইলেই কোভিড ভ্যাকসিন নিতে পারবেন। এটি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। তারা চাইলে এখন থেকে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন কিংবা সরাসরি টিকা সেন্টারে গিয়েও ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD