শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মৌলভীবাজারে করোনাভাইরাস শনাক্ত হার ১০০ শতাংশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ২১ জনের করোনা নমুনা পরীক্ষায় সবারই রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ জেলাটিতে পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাসের শনাক্ত হার ১০০ শতাংশ।

রোববার (৪ জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুরশেদ আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে পুরো সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার ৩৮.৩২ শতাংশ। এছাড়া বিভাগের ৪ জেলার মধ্যে মৌলভীবাজারেই সবচেয়ে কম নমুনা পরীক্ষা হয়েছে।

এদিকে সিলেট জেলায় শনাক্ত হার ৩৫.৩৭ শতাংশ, সুনামগঞ্জে ৪১.৪৬ শতাংশ ও হবিগঞ্জে ৩৭.৯৩ শতাংশ।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫৯৫টি নমুনা পরীক্ষায় ২২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৩৬ জন সিলেট জেলার। সুনামগঞ্জ জেলার ১৭ জন, হবিগঞ্জের ২২ জন ও মৌলভীবাজারের ২১ জন। পাশাপাশি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে মোট মৃত্যু বেড়ে ৪৮৩ জন হয়েছে। সর্বমোট সিলেটে ২৬ হাজার ৭১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ২৩ হাজার ৯৮০ জন সুস্থ হয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD