শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের ইতিহাসে সর্বাধিক গোলে অবদান রেখে নতুন মাইলফলক স্পর্শ করেছেন কাতালান মেগাস্টার লিওনেল মেসি। ছাড়িয়ে গেছেন ব্রাজিলের রোনালদোর আগের রেকর্ড।

রোববার, ৪ জুলাই সকালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথম দুই গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন মেসি। পরে তৃতীয় গোলটি মেসি নিজেই করেন দুর্দান্ত ফ্রি কিক থেকে।

এর মাধ্যমে আন্তর্জাতিক টুর্নামেন্টের নক আউট পর্বের ম্যাচে সর্বাধিক ২০ গোলে অবদান রাখার নতুন কীর্তি গড়লেন মেসি। যার ১৫টি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন মেসি। বাকি ৫ গোল তিনি নিজেই করেছেন।

এতেই মেসি ভেঙে ফেলেছেন রোনালদোর রেকর্ড। ১৭ গোলে অবদান রাখার কৃতিত্ব এখন ব্রাজিলের ফুটবল লিজেন্ডের দখলে। নিজে করেছেন ১৩টি গোল। সতীর্থদের সহায়তা করেছেন ৪টি গোলে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD