শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় ৩০০ পরিবার পেল খাদ্য সহায়তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

বগুড়ায় করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৫ জুলাই) জেলা প্রশাসক মো. জিয়াউল হক নিজে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হয় তারা হলেন- পেশায় দর্জি এবং সেলুন শ্রমিক।

চলমান লকডাউনের কারণে এই শ্রমিকদের কাজ বন্ধ হয়ে গেছে। ফলে তারা খাদ্য সংকটে ভুগছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার (খাদ্য সহায়তা) পৌঁছে দেওয়ার ধারাবাহিকতার অংশ হিসেবে সোমবার ২০০ জন দর্জি শ্রমিক ও ১০০ জন সেলুন শ্রমিককে খাদ্য সহায়তা দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক জিয়াউল হক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান।

বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল ৮ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার ভোজ্যতেল, আধা কেজি চিনি, আধা কেজি লবণ ও ১টি সাবান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD