শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিষেধাজ্ঞা অমান্য: ঢাকা উত্তরে ৩৫ মামলায় ২০ হাজার টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ৩৫টি মামলায় সর্বমোট ২০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আজ সোমবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৪০০ টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া পরিচালিত মোবাইল কোর্টে ১৫টি মামলায় ১৫ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ১১টি মামলায় ২ হাজার ২০০ টাকা এবং এক‌ই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৩৫টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ২০ হাজার ৬০০ টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয় বলে ডিএনসিসি জানিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD