শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গভীর রাতে অসহায়ের পাশে ‘পুনাক’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

রাত ১০টা। কমলাপুর রেলস্টেশনে শুয়ে আছেন অভুক্ত। তার হাতে ধরিয়ে দেয়া হয় খাবারের প্যাকেট।

রাত ১১টা। গুলিস্তানের ফুটপাতে ঘুমিয়ে আছেন দুই সন্তানসহ এক অসহায় নারী। তাকে ডেকে তুলে তার হাতে ধরিয়ে দেয়া হয় কয়েক প্যাকেট খাবার।

রাত ১২টা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। অসহায়-ছিন্নমুল কয়েকজন শুয়ে আছেন। ডেকে তুলে তাদেরর হাতেও দেয়া হয় খাবারের প্যাকেট।

নেই কোনো আয়োজন, আনুষ্ঠানিকতা। একেবারেই ব্যতিক্রম। গতানুগতিকতার গণ্ডি ভেঙ্গে, বৃত্তের বাইরে বেরিয়ে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

লকডাউন চলাকালীন প্রথমবারের মতো এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পুনাক সভানেত্রী জীশান মির্জা।

করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেছে পুনাক নেতৃবৃন্দ।

পুনাক সভানেত্রী অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাত দশটায় রাস্তায় বেরিয়ে পড়েন। গভীর রাত পর্যন্ত রাজধানীর রাজারবাগ, শাজাহানপুর, কমলাপুর, গুলিস্থান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বাংলামোটরসহ অন্যান্য স্থানে যেখানেই গরিব, অসহায় মানুষ পেয়েছেন তাদের মাঝে খাবার বিতরণ করেছেন।

পুনাক সভানেত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দ নিজ হাতে এসব অসহায় মানুষকে খাবার দিয়েছেন। পরম মমতায় খোঁজ-খবর নিয়েছেন তাদের। করোনাকালে এসব অসহায় মানুষ অভুক্ত অবস্থায় ঠাঁই নিয়েছিলেন রাস্তায়, রেল স্টেশনে, ফুটপাতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD