শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)।

আজ সোমবার (৫ জুলাই) করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে নগরীর ১৬ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত দুটি পরিচালনা করা হয়।

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ১৬ নম্বর ওয়ার্ডের গ্রীন রোড ও কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০টি ভবনে পরিদর্শন করে ২টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ২টি মামলা দায়ের ও ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে আদালত ২০টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে। অভিযানকালে কোনো বাড়িতেই লার্ভা পাওয়া যায়নি। তবে একটি নির্মাণাধীন ভবনে পানি জমে থাকায় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ সময় রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ২ মামলায় ২টি নির্মাণাধীন ভবনের মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

সব মিলিয়ে আজ ৫ মামলায় মোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছে ঢাদসিক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD