শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সুপার স্টার গ্রুপের নতুন ব্র্যান্ড ‘আইকন’, ‘টিউলিপ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

যাত্রা শুরু করলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সুপার স্টার গ্রুপের নতুন দুই ব্র্যান্ড ‘আইকন’ ও ‘টিউলিপ’। ই-কমার্স প্লাটফর্মের ক্রেতাদের চাহিদা মেটাতে নতুন এই ২টি ব্র্যান্ড বাজারে এনেছে সুপার স্টার গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৭ জুন) রাজধানীর সেগুনবাগিচাতে সুপার স্টার গ্রুপের প্রধান কার্যালয়ে ব্র্যান্ড ২টির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ সি.ও.ও. তোফায়েল আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর শেখ সাদি আব্দুল মজিদ, জিএম বিজনেজ ডেভেলপমেন্ট নাহিদ হাসানসহ আরও অনেকে। আধুনিক ডিজাইন ও আন্তর্জাতিক মানসম্পন্ন ফ্যান, সুইচ, লাইট ও ইলেকট্রিক্যাল এক্সেসোরিজ পণ্য থাকছে ‘আইকন’ ব্র্যান্ডে। অন্যদিকে ভার্জিন পাল্প থেকে প্রস্তুতকৃত টিস্যু পাওয়া যাবে ‘টিউলিপ’ ব্র্যান্ডের মাধ্যমে।

সুপার স্টার গ্রপের বাবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, একটা সময় মানুষ ঘরে বসে কেনাকাটার কথা ভাবতেই পারতো না কিন্তু প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে অনলাইনে কেনাকাটাতে অভ্যস্ত হয়ে পরছি আমরা। করোনা পরিস্থিতিতে ভিড় এড়িয়ে নিরাপদে কেনাকাটার জন্য ই-কমার্স প্লাটফর্মগুলো আজ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সুপার স্টার গ্রুপ তাই অনলাইন ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এই দুটি ব্র্যান্ড নিয়ে এসেছে।

‘আইকন’ ও ‘টিউলিপ’ ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে সুপার স্টার গ্রুপের নিজস্ব ই-কমার্স প্লাটফর্ম এস এস জি ই-শপসহ দেশের অন্যান্য ই-কমার্স প্লাটফর্মে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD