শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সংস্কার শেষ হওয়ার আগেই ভাঙন!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

সংস্কার কাজ শেষ হওয়ার আগেই সুরক্ষা দেয়ালসহ ভেঙে পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার রাস্তা। নিম্নমানের কাজের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের পঞ্চবটি দাড়ারপাড়া এলকায় ৭০০ মিটার রাস্তা ৪৫ লাখ টাকায় সংস্কারের কাজ চলছে। কাজটি করছেন ঠিকাদার বুলবুল আহমেদের ঠিকাদারী প্রতিষ্ঠান প্রগতি এন্টারপ্রাইজ। সাত দিন আগে রাস্তার কার্পেটিং ও সুরক্ষা দেয়ালের কাজ করার তিনদিন পর তা ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, কষ্ট ঘুচবে এবং যাতায়াতে সুবিধা হবে এমনটি আশা ছিল আমাদের। কিন্তু কাজ নিম্নমানের হওয়ায় ঝুঁকি বাড়ছে। অল্প বৃষ্টিতে দেবে গিয়ে প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। তারা জানান, মেয়াদোত্তীর্ণ বিটুমিন দিয়ে রাস্তার কাপেটিং করার কারণে তা ভেঙে দেবে গেছে।

প্রগতি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী বুলবুল আহমেদ বলেন, আমরা মানসম্মত কাজ করেছি। এখানে কোন প্রকার নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। রাস্তার পাশে খাল থাকায় এবং খাল থেকে স্থানীয়রা ড্রেজিং করে বালি তোলার কারণে সামান্য বৃষ্টিতে তা দেবে গেছে। কাজটি এমনিতেই লোকসানের মুখে তার উপর ভেঙে যাওয়ায় এখন দ্বিগুণ লোকসান গুনতে হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আরজুরুল হক বলেন, আগামীকাল সরেজমিন তদন্ত করে রাস্তাটি যেন জনবান্ধব হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। ভৌগলিক কারণে সোনারগাঁয়ে চারিদিকে নদী থাকায় সামান্য বৃষ্টিতে নদী কিংবা খাল পাড়ের রাস্তাগুলি দেবে যায়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD