শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সরকারি কোষাগারে ৩৩ লাখ টাকার ভ্যাট জমা দিলো টেপটেলস রেস্টুরেন্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

ভ্যাট গোয়েন্দার অভিযানের পর রাজধানীর বনানীর টেপটেলস রেস্টুরেন্ট ক্রেতাদের কাছ থেকে অবৈধভাবে কেটে রাখা ৩৩ লাখ টাকা ভ্যাট সরকারের কোষাগারের জমা দিয়েছে। ভ্যাট গোয়েন্দাদের তদন্তে উদ্ঘাটিত এই ভ্যাট রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আজ মঙ্গলবার জমা দিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি আবেদন করে নতুন ভ্যাট নিবন্ধন গ্রহণ নিয়েছে।

ঢাকার বনানীর কামাল আতাতুর্ক রোডে অবস্থিত টেপটেলস রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি ভ্যাট নিবন্ধন গ্রহণ ব্যতিরেকে ব্যবসা করে আসছিল এবং ক্রেতার কাছ থেকে ভুয়া চালান ইস্যুর মাধ্যমে ১৫% হারে ভ্যাট সংগ্রহ করলেও তা সরকারি কোষাগারে জমা প্রদান করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থার সহকারী পরিচালক মুনাওয়ার মুরসালীন ১৫ জুন অভিযান পরিচালনা করে। ভ্যাট গোয়েন্দার তদন্তে দেখা যায় যে, টেপটেলস রেস্টুরেন্টটির প্রতিটি খাবারের বিলে VAT Registion: Applied হিসেবে উল্লেখ রয়েছে এবং এতে ১৫% হারে ভ্যাট কেটে রাখা হয়েছে। অথচ এই ভ্যাট সরকারি কোষাগারে জমা প্রদান করেনি রেস্টুরেন্টটি।

ভ্যাট আইন অনুসারে, যে কোন ভ্যাটযোগ্য ব্যবসা শুরুর পূর্বেই যথাযথভাবে ভ্যাট নিবন্ধন গ্রহণ এবং নির্ধারিত ৬.৩ ফরমে ক্রেতাদের ভ্যাট চালান ইস্যু করতে হবে। একইসাথে মাসশেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সংগৃহীত ভ্যাট স্থানীয় ভ্যাট অফিসে রিটার্নের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে প্রতিষ্ঠানটি ভ্যাট নিবন্ধন গ্রহণ ব্যতিরেকে গত ৫ মাস ক্রেতাদের নিকট থেকে ভ্যাট কর্তন করে; অথচ তা সরকারি কোষাগারে জমা করেনি।

প্রতিষ্ঠানটি নিকট থেকে জব্দকৃত তথ্য অনুসারে জানুয়ারি/২০২১ থেকে মে/২০২১ পর্যন্ত মূসক আরোপযোগ্য পণ্যের বিক্রয়মূল্য ছিল ২,২০,৬৩,০০৯ টাকা, যার উপর প্রযোজ্য মূসক ৩৩,০৯,৪৫২ টাকা উদঘাটিত হয়। ভ্যাট গোয়েন্দার তদন্তকালে প্রতিষ্ঠানটি ভুল স্বীকার করে এবং ক্রেতার কাছ থেকে অবৈধভাবে গ্রহণ করা সমুদয় ভ্যাট সরকারি কোষাগারে জমা প্রদান করে। প্রতিষ্ঠানটি গুলশান ভ্যাট সার্কেলে আবেদন করে ভ্যাট নিবন্ধন গ্রহণ করেছে, যার নম্বর ০০৩৯১৬৯৯৮-০১০১। ভ্যাট আইন লংঘন করায় রেস্টুরেন্টের বিরুদ্ধে এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে ভ্যাট কর্তন করায় টেপটেলসকে জরিমানা আরোপ করা হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD