শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন কানাডিয়ান ইউনিভার্সিটির দুজন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

সামাজিক পরিবর্তনে অবদানের স্বীকৃতি হিসেবে ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের দুজন। বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের প্রভাষক উপমা আহমেদ। তিনি ২০২১ সালে এই সম্মানে ভূষিত হন। এর আগে ২০২০ সালে এই অ্যাওয়ার্ড পান বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম। প্রিন্সেস ডায়ানার স্মরণে তাঁর দুই ছেলের (দ্যা ডিউক অব ক্যাম্ব্রিজ এবং দ্যা ডিউক অব সাসেক্স) উদ্যোগে ‘দ্যা ডায়ানা অ্যাওয়ার্ড’টি প্রদান করা হয়।

উপমা আহমেদ যুব সংগঠন ‘ইভোলিউশন ৩৬০’র মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়েছেন। অন্যদিকে দৈনন্দিন কাজের বাইরে গিয়ে সামাজিক পরিবর্তন এবং উন্নতিতে ভূমিকা রাখায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন জহিরুল ইসলাম।

উপমা আহমেদ ২০১৬ সালে গঠন করেন ‘ইভোলিউশন ৩৬০’। এর উদ্দেশ হলো, লিঙ্গবৈষম্যহীন এবং এসডিজি-৫ লক্ষ্য অর্জনে বাংলাদেশকে এগিয়ে নেওয়া। বর্তমানে প্রায় ৫০০ স্বেচ্ছাসেবী এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। ক্যাম্পেইনের লক্ষ্য হচ্ছে, ছেলেশিশুদের বিপরীত লিঙ্গের প্রতি সহনশীল আচরণ শিক্ষা দেওয়ার মাধ্যমে লিঙ্গীয় বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

উপমা আহমেদ বলেন, ‘গত চার-পাঁচ বছর ধরে আমরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত আছি। আমরা ছেলেদের বিপরীত জেন্ডারের প্রতি অ্যাটিচিউড সম্পর্কে ধারণা দিয়ে থাকি। ছোট বাচ্চাদের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে সচেতন করে থাকি। আর মেয়েদের জন্য রয়েছে আত্মরক্ষার কৌশল শেখানোর কিছু সেশন এবং কিছু কোর্স। এটা বাদেও আমরা করোনাকালে বিভিন্নভাবে মানুষকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। এসব সামাজিক কর্মকাণ্ডের জন্যই মূলত আমাকে ডায়ানা অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।’

এদিকে, মুহাম্মদ জহিরুল ইসলাম হলেন ইগনাইট ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। আজ থেকে প্রায় ৫ বছর আগে এই তরুণ স্বপ্ন বুনে ছিলেন যেন দেশের কোনো শিশু অর্থাভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। তার আশে পাশের সুবিধাবঞ্চিত শিশুদের আর্তনাদ তাকে প্রচণ্ড রকমভাবে ভাবিয়ে তুলেছিল। ছোট ছোট মুখগুলোর মধ্যে আলোর দ্যুতি ছড়িয়ে দেবার লক্ষ্যে ২০১৬ সালে তার কিছু বন্ধু-বান্ধবদের সাথে সেই সব সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল তৈরি করেন এবং নিজেদের পড়াশুনার পাশাপাশি ওই বাচ্চাদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেন। এরপর এই কর্মকাণ্ডকে একটি নাম দেওয়া হয়, সেই পরিচিত নাম ‘ইগনাইট ইয়ুথ ফাউন্ডেশন’। আর সেই থেকেই আস্তেআস্তে এগোতে এগোতে তার সেই স্বপ্নতরী আজকের এই অবস্থানে এসেছে।

বর্তমানে ইগনাইট ইয়ুথ ফাউন্ডেশনের একটি স্কুল রয়েছে। যেখানে প্রায় ৭৫ জন দরিদ্র শিশু বিনামূল্যে শিক্ষা পাচ্ছে। এছাড়া তার সংগঠন থেকে সাত জেলায় প্রায় ২৩ হাজার ন্যাশনাল ভলেন্টিয়ার্স, ২০০ ইন্টারন্যাশনাল ভলিন্টির্য়াস এবং ৮৫টি ইউনিভার্সিটিতে অ্যাম্বাসেডররা সামাজিক উন্নয়নে কাজ করছেন। এসব কাজে ইগনাইটের রয়েছে ৬৩ সদেস্যর একটি বিশেষ টিম। ৪০ হাজার মানুষের জন্য খাদ্যসামগ্রী সরবরাহ, ৩৫টি পরিবারকে কর্মস্থান তৈরি, নির্মাণপ্রজেক্টের মাধ্যমে গৃহহীন মানুষদের ঘর নির্মাণ করে দেওয়াসহ কভিড-১৯ প্রতিরোধে অনলাইনে চিকিৎসা সেবা চালু করেছে। দারিদ্র্যতা দূরীকরণের মাধ্যমে দেশের অবস্থা উন্নয়নে ভূমিকা রেখেছে সংস্থাটি।

জহিরুল বলেন, ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষার্থীদের কেবল মাত্র মানসম্পন্ন শিক্ষা দিচ্ছে না পাশাপাশি একজন ভালো মানুষ, সুনাগরিক এবং উদ্যোক্তা হিসেবে তৈরি করছে। আমি এই উনিভার্সিটির একজন ছাত্র হিসেবে ছাত্র হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র ইউনিভার্সিটির চেয়ারম্যানসহ সকল শিক্ষক শিক্ষিকাদের প্রতি। আমি বিশ্বাস করি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ অন্য সকল ইউনিভার্সিটি জন্য উজ্জ্বল উদাহরণ।’

অনন্য এই স্বীকৃতি উদযাপনে মঙ্গলবার দুপুরে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ ড. চৌধুরী নাফিজ সরাফাত দুজনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

ড. চৌধুরী নাফিজ সরাফাত বলেন, ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সব সময় সেরা শিক্ষকদের নেয়, এটা আবার প্রমাণ হলো। আমাদের সেরা ছাত্র অ্যাওয়ার্ড পেয়েছে। তাদের নিয়ে আমরা গর্বিত। আমরা আশা করছি, আগামী বছর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে নতুন কেউ এই অ্যাওয়ার্ড নিয়ে আসবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD