শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাওনাদারের এক ঘুষিতে প্রাণ গেল দেনাদারের!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

সাতক্ষীরার কলারোয়ায় পাওনা টাকা নিয়ে বিতণ্ডার জেরে প্রতিপক্ষের এক ঘুষিতে রেজাউল ইসলাম শেখ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (৭জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের ওফাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ওফাপুর গ্রামের মৃত গফুর শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, ওফাপুর গ্রামের মাজেদ ঢালীর একই গ্রমের রেজাউল শেখের নিকট ১২ শ’ টাকা পাওনা ছিল। বুধবার রাতে এই বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মাজেদ ও তার ছেলে উজ্জ্বলসহ কয়েকজন রেজাউল ইসলামের উপর হামলা করে। এ সময় উজ্ঝলের এক ঘুষিতে ঘটনাস্থলেই রেজাউল মারা যায়।

বিষয়টি নিশ্চীত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD