শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন, উপজেলার নন্দনালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের মৃত হিসাব উদ্দিনের ছেলে সদকী ইউনিয়নের পাথরবাড়িয়া মজিবুর রহমান হাইস্কুলের সহকারী শিক্ষক হাসিম উদ্দিন (৫৫) ও একই উপজেলার সেরকান্দি এলাকার মৃত মুনছের প্রামাণিকের ছেলে ভ্যানচালক টিপু প্রামাণিক (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, স্কুল শিক্ষক হাসিম উদ্দিন সকালের দিকে কুমারখালি থেকে খোকসা যাচ্ছিলেন। এসময় জিলাপীতলা নামকস্থানে পৌঁছালে পিছন থেকে শ্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বা গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়রে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৮ জুলাই) ভোর রাত তিনটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ ময়েনমোড়ে এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় ভ্যানচালক টিপু প্রামাণিক কে কুমারখালী থানা পুলিশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD