শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিখোঁজ হলেন বঙ্গোপসাগরে, ১৩ বছর পর ফিরলেন মায়ের কোলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারে মাছ শিকার করতে গিয়ে ১৩ বছর আগে নিখোঁজ হয়। আর খোঁজ মেলেনি মিলন আকনের (৩০)। দীর্ঘ ১৩ বছর পর মায়ের কোলে ফিরে এসেছে মিলন। তবে এখন তিনি মানসিক ভারসম্যহীন।

মিলন আকন কুয়াকাটা পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের শাহ-আলম আকনের বড় ছেলে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাকে তালতলী উপজেলা থেকে ট্রলারযোগে কুয়াকাটায় নিয়ে আসে পরিবারের সদস্যরা।

গত মঙ্গলবার মা মিনারা বেগমকে এক আত্মীয় জানান পার্শ্ববর্তী জেলা বরগুনার আমতলীতে আকনকে পাগল বেশে দেখতে পেয়েছেন। তার তথ্য মতে সেখানে যান মিনারা বেগম এবং তার ছেলে রুবেল আকন। তারা গিয়ে মিলনের পরিচয় নিশ্চিত করে। পরে তাকে ট্রলালযোগে বাড়িতে নিয়ে আসা হয়।

মিলনের বাবা শাহ-আলম আকন বলেন, আমার ছেলে মিলন ২০০৮ সালে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তার সঙ্গে মো. ফারুক (১২), খোকন (২৫) নামে আরো দুজন ছিল তারা কেউই ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেছি তাদেরকে। হঠাৎ দুদিন হলো শুনতে পেয়েছি আমার ছেলে মিলনকে নাকি পাওয়া গেছে তালতলী। পরে ওর মা গিয়ে নিয়ে আসছে এবং এটা যে আমার ছেলে তা আমি পুরোপুরি নিশ্চিত।

মা মিনারা বেগম বলেন, আমার ছেলেকে আমি দীর্ঘ ১৩ বছর পর আমার বুকে ফিরে পেয়েছি। আমি অনেকদিন এই সাগর পারে পারে ছেলের খোঁজে দিন কাটিয়েছি। আজ আমার আর কোনো কিছু চাওয়ার নেই, আমার ছেলেটা এখন মানসিক অসুস্থ। আমি এখন ওরে চিকিৎসা করাবো। সুস্থ হলে বলতে পারবে এতদিন কোথায় ছিল।

কুয়াকাটা পৌরসভার ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির শরীফ জানান, আমার ওয়ার্ডের মিলন নামের ছেলেটি ২০০৮ সালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল। আজকে তাকে তার পরিবার তালতলী থেকে বাড়িতে নিয়ে আসছে। তার বাবা, মা, পরিবারের লোক তার গায়ে থাকা যে কাটা দাগের কথা বলতেছে তা পুরোপুরি মিলছে। তার সঙ্গে জেলেদের মাধ্যমে আমি মিলনের পরিচয় নিশ্চিত হয়েছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD