শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে নতুন ছক কষছে ইরান ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

৬৯৭০ কওমি মাদরাসায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : ঈদুল ফিতর সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের আরও বেশ কিছু কওমি মাদরাসায় ৮ কোটি ৬৩ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী দেশের আরও ৬ হাজার ৯৭০ কওমি মাদরাসাকে ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

বরাদ্দ করা এ অর্থ গতকাল রোববার জেলা প্রশাসকদের ব্যাংক হিসেবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়।

সহায়তা পাওয়া নতুন মাদরাসাগুলোর মধ্যে রংপুর বিভাগে ৮৩৯টি, রাজশাহী বিভাগে ৬৬২টি, খুলনা বিভাগে ৪৩১টি, বরিশাল বিভাগে ২০২টি, ময়মনসিংহ বিভাগে ৯৩৭টি, ঢাকা বিভাগে ২ হাজার ২০২টি, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ২১১টি এবং সিলেট বিভাগে ৪৮৬টি মাদরাসা রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী চলতি রমজান মাসে প্রায় সাত হাজার কওমি মাদরাসায় ৮ কোটি ৩১ লাখ টাকা আর্থিক সহায়তা দেন।

সূত্র: ইউএনবি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD