কঠোর লকডাউনের মাঝে চলছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল) এর খেলা। কিন্তু বৃষ্টির কারণে ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম খেলার জন্য অনুপযুক্ত হওয়ায় লিগ স্থগিত করে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
প্রিমিয়ার লিগ ১৪ জুলাই থেকে ফের মাঠে গড়াচ্ছে।
কঠোর লকডাউন চলবে ১৪ জুলাই পর্যন্ত। পেশাদার লিগ কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান, ওই দিন থেকে লিগ ফুটবল আবার শুরু হবে।
প্রিমিয়ার লিগের মতো একই দিনে শুরু হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগও। খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডি য়ামে।