শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফাইনালে ব্রাজিলের নেতৃত্ব দিবেন থিয়াগো সিলভা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

ইউরো-২০২০ আসরের চার সেমি ফাইনালিস্ট দলে অন্তত একজন করে প্রতিনিধি রয়েছে চেলসির। কোপা আমেরিকার আসন্ন ফাইনালেও তাদের প্রতিনিধিত্ব থাকছে। কারণ আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ব্রাজিল দলের নেতৃত্বই দিতে যাচ্ছেন চেলসি অধিনায়ক থিয়াগো সিলভা।

ফলে এবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন ট্রফি যারাই জিতুক তার অংশিদারিত্ব যে চেলসি পাচ্ছে তাতে কোনো সন্দেহই আর থাকছে না। কিন্তু থিয়াগো সিলভা যদি দক্ষিণ আমেরিকার প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলতে পারেন তাহলে তিনি চেলসিকে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নদের হোম বলে উল্লেখ করতে পারবেন।

করোনা মহামারির কারণে বিলম্বে শুরু হওয়া এই বছরের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে অধিনায়ক সিলভার ব্রাজিল। এই পথে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে পেরুকে। অথচ গ্রুপ পর্বে এইে দলটিকেই ৪-০ গোলে ধ্বসিয়ে দিয়েছিল সেলেকাওরা।

তবে চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের হয়ে একমাত্র জয়সুচক গোলের মালিক লুকাস পাকুয়েটা এসি মিলানে খেললেও গত গ্রীষ্মে তিনি ক্লাবটি ছেড়ে যোগ দিয়েছেন অলিম্পিক লিওনাইসে। গোলদাতা হিসেবে তিনি খুব একটা পরিচিতি না পেলেও আন্তর্জাতিক টুর্নামেন্টে অনেক সময় তাদের মতো খেলোয়াড়রাই নায়ক হয়ে উঠতে পারেন।

এদিকে ২০০৮ সালে ২১ বছর বয়সে অলিম্পিক শিরোপা জয়ের পর প্রথমবারের মতো মেসির নেতৃত্বে আন্তর্জাতিক শিরোপা ঘরে তোলার জন্য মুখিয়ে আছে আর্জেন্টিনা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD