শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গণমাধ্যমকে তথ্য সরবরাহে সিভিল সার্জনের নির্দেশনায় ডিইউজের উদ্বেগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

সরকারি হাসপাতালের ‘রোগীর সেবা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ড’ সংশ্লিষ্ট কোনো তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশনা দিয়ে ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান গত ৮ জুলাই ২০২১ তারিখে যে নোটিশ জারী করেছেন, তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

ডিইউজের নেতারা আজ শুক্রবার এক বিবৃতিতে বলেন, এ ধরণের নির্দেশনা অবাধ তথ্য প্রবাহের সরাসরি নীতির সম্পূর্ণ পরিপন্থী এবং সাংবাদিকদের কর্ম প্রবাহে হস্তক্ষেপের শামিল। খেয়াল রাখতে হবে কোনভাবেই যাতে তথ্য প্রাপ্তির অধিকার লঙ্ঘন না করা হয়।

করোনা দুর্যোগের বর্তমান ক্রান্তিকালে গণমানুষের কাছে দ্রুত সংবাদ পৌঁছাতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সবার্ত্মক সহযোগিতা করার আহবান জানিয়েছেন ডিইউজের নেতারা।

দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার নিন্দা

আজ শুক্রবার সকালে নারায়নগঞ্জের সেজান জুস কারখানার অগ্নিকান্ডের সংবাদ সংগ্রহের সময় কর্মরত সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)র সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। একই সঙ্গে বিবৃতিতে অর্ধ শতাধিক ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ শুক্রবার সকালে অতি উৎসাহীরা সাংবাদিকদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়। এ ধরণের অনাকাঙ্খিত পরিবেশ তৈরিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন ডিইউজের নেতৃবৃন্দ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD