শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘অন্তত হাড়ের টুকরোগুলো পেলে কবর তো দিতে পারবো’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

একই ফ্লোরে একসাথে ১৮ জন কাজ করতাম। ৬ জন বেঁচে আছি। ১২ জনকে খুঁজে পাচ্ছি না। এখন অপেক্ষায় আছি তাদের লাশের। লাশ না পেলে হাড়ের টুকরোগুলো যেন পাই। সেগুলো তো নিয়ে যেতে পারবো। কবর তো দিতে পারবো।

শুক্রবার (৯ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে একথা বলছিলেন সহকর্মী মো.মোতালেব।

তিনি বলেন,‘চারতলায় কাজ করি। রোজার ঈদের পর সবাই যোগদান করি। ৫টার কিছু আগে আসরের নামাজ পড়তে নিছে নামি। কিছুক্ষণ পর দেখি নীচ তলায় আগুন। আস্তে আস্তে আগুন উপরে উঠতে থাকে। সবাইকে উপরে উঠতে বলি। যারা উপরে উঠেছে তারা বেঁচে আছে। আর যারা নীচে নামতে গেলে আগুনের ধোঁয়ায় অক্সিজেনের অভাবে মারা গেছে। উপরে যারা উঠেছিল তারা ফায়ার সার্ভিসের সহায়তায় রশি দিয়ে নীচে নেমে জীবন রক্ষা পাই।’

মোতালেব বলেন,‘১২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের লাশটা যেন পাই। লাশ না পেলে শরীরের হাড়গুলো পেলে সেগুলো নিয়ে গিয়ে কবর তো দিতে পারবো।’

আগুন কিভাবে লাগতে জানতে চাইলে মোতালেব বলেন, তা বলতে পারবো না। কিছুদিন আগেও চানাচুরের চুলা থেকে চার তলায় আগুন লাগে। তখন অবশ্য এমনিতেই আগুন নিভে যায়। ফ্যাক্টরীতে ভিতরে দুটি সিঁড়ি থাকলেও বাইরে কোনো সিঁড়ি ছিল না বলে জানান মোতালেব।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জন প্রাণ হারিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD