শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কম্পা মা তুই কোথায়, ফিরে আয় মা: বাবার আর্তনাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

স্কুল বন্ধ। পড়ালেখার চাপ নেই। তাই ঠাকুরমা আর ভাইয়ের সঙ্গে গত ২৫ জুন নারায়ণগঞ্জে এসেছিল কম্পা রানী বর্মন (১৪)। আর আজ তার লাশ পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।

শুক্রবার (৯ জুলাই) তার লাশের জন্য অপক্ষো করছেন বাবা-মা, ভাই, চাচারা। কম্পা রানী বর্মনদের গ্রামের বাড়ি মোলভীবাজারের চাঁনপুর গ্রামে।

কম্পার মা সুমা রানী বর্মণ বলেন,‘দুই ছেলে আর তিন মেয়ের মধ্যে কম্পা তৃতীয় সন্তান। পঞ্চম শ্রেণিতে পড়ে। করোনায় স্কুল বন্ধ। বাসায় থেকে কি করবে। তাই ঠাকুরমার সাথে নারায়ণগঞ্জ এসেছিল। এখানে এসে জুস কারখানার কাজে ঢুকে যায়। আর আজ মরে গেলো!

ভাই দুর্জয় জানায়,‘গত ২৫ জুন আমরা তিনজন ঢাকায় আসি। বাসা রূপগঞ্জের মাসাবো। ঠাকুরমা এক জায়গায় রান্নার কাজ করে। আমি ডিজনি সোয়েটার কোম্পানিতে আছি। আর কম্পা ওই জুসের কারখানায় কাজ নিল। বেতন ধরা হয় চার হাজার ৮০০ টাকা। ডিউটি সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত।’

দুর্জয় দুর্ঘটনা প্রসঙ্গে জানাচ্ছিলেন, ‘বিকেল ৫টার সময় আগুন লাগার খবর পাই। আমি অফিস থেকে ছুটি নিয়ে ঘটনাস্থলে চলে আসি। কম্পা কাজ করতো চার তলায়। পারলাম না আমার বোনকে বাঁচাতে।’

আগুনের খবর শুনে মৌলভীবাজার থেকে গাড়ি ভাড়া করে ছুটে এসেছে কম্পার পরিবার। বাবা পরবানন্দ বর্মন বুক চাপড়ে কাঁদছিলেন ,‘কম্পা, মা তুই কোথায় মা। আমাদের কাছে ফিরে আয় মা। ঘটনার আগের দিন রাতে তার সঙ্গে কথা হয়। কেমন আছি জানতে চায়। চাকরির বিষয়েও কথা বলে। এখন আমি কার সাথে কথা বলবো?’

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জন প্রাণ হারায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD