শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইউএনওকে আপা বলায় ব্যবসায়ীকে মারধর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লাকে আপা বলায় তপন চন্দ্র দাশ (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে লাঠিপেটা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলার জায়গীর বাজারে এ ঘটনা ঘটে। লাঠিপেটা খাওয়া তপন চন্দ্র দাশ উপজেলার জয়মন্ডপ গ্রামের গুরুচন্দ্র দাশের ছেলে।

সংশ্লিষ্টরা জানান, সরকার ঘোষিত লকডাউন কার্যকরে বের হন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে জায়গীর বাজারে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান তিনি। এ সময় প্রিতম জুয়েলার্স খোলা থাকায় ওই দোকানে ঢুকে একাধিক ক্রেতা ও দোকান মালিক তপন চন্দ্র দাশকে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউএনও রুনা লায়লা জরিমানা করেন।

একপর্যায়ে তপনকে শাসানো হলে ইউএনওকে আপা বলে ক্ষমা চান তিনি। এতে ইউএনও ক্ষিপ্ত হন এবং তার সঙ্গে থাকা আনসার বাহিনীর এক সদস্য ওই ব্যবসায়ীকে লাঠিপেটা করেন।

ভুক্তভোগী তপন বলেন, কথা বলার সময় ইউএনওকে আমি আপা বলি। আপা বলার পর কিছু বুঝে ওঠার আগেই আমাকে লাঠি দিয়ে ৩টি আঘাত করে।

উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি। দোকানে অনেক লোকের সমাগম থাকায় মালিকসহ ক্রেতাদের জরিমানা করে দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD