শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দোকানপাট খুলে দিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে সরকারের বিধি-নিষেধ উপেক্ষা করে লকডাউনে দোকানপাট খোলার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কাপড়-জুতা ব্যবসায়ীদের একাংশ। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের বড় মসজিদে মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত কঠোর লকডাউনে দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা বেকার হয়ে পড়েছেন কাপড়-জুতার দোকানের মালিক ও কর্মচারীরা। কোরবানির ঈদকে সামনে রেখে একটু বেচা-কেনার আশায় দোকানপাট খোলার দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উলিপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ব্যবসায়ী ও কর্মচারীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

বস্ত্র মালিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশ আমরা অবশ্যই মেনে চলব। কিন্তু আজকের বিক্ষোভ মানববন্ধন আমরা কিছু জানি না। তারা আমাদেরকে কিছু জানায়নি।

উলিপুর বণিক সমতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা বলেন, যেখানে সারাদেশে লকডাউন চলছে, সেখানে তারা কিভাবে এমন ধৃষ্টতা দেখাতে পারে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তাদের অভিযোগ লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিতে বলেছি।

উপজেলা নিবার্হী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, ঘটনাটি মেয়র এবং বণিক সমিতির লোকজনকে জানানো হয়েছে। এছাড়াও আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD