ময়নসিংহের তারাকান্দায় পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে উপজেলার গজহরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার নান্দাইল উপজেলার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফ আহমেদ (২৫) ও নেত্রকোনা সদর উপজেলার হোসেন আলীর ছেলে আরাফাত ইসলাম আনান (২৪)।
জানা গেছে, শনিবার দুপুরে গৌরীপুর উপজেলার বেলতলী এলাকার একটি খামার থেকে আরিফ আহমেদ ও আরাফাত ইসলাম মোটরসাইকেল যোগে তারাকান্দার গজহরপুর মা অটো রাইস মিলে যাচ্ছিলেন। পথিমধ্যে ময়মনসিংহ-তারাকান্দা মহাসড়কের গজহরপুর খিচা এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির পিকআপ মোটরসাইকেলটি চাপায় দেন। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির টিম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শফিউর রহমান বলেন খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। ঘাতক চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।