শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গফরগাঁওয়ে লকডাউন বাস্তবায়নে ৫০ পয়েন্টে অভিযান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসন সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সেনা ও পুলিশের সহযোগিতায় অন্তত ৫০টি পয়েন্টে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক না পরা, অহেতুক ঘুরে বেড়ানো ও দোকানে বসে আড্ডা দেওয়ায় ১৫টি মামলার বিপরীতে ৭ হাজার ২০০ টাকা জরিমানা করেন। উপজেলার গফরগাঁও ও পাগলা থানা এলাকায় আজ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এই অভিযান চলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সেনা ও পুলিশ সদস্যরা শনিবার সকাল থেকে রাত পর্যন্ত পৌর শহর, গয়েশপুর, মশাখালী, রাওনা, কান্দিপাড়া বাজার সহ উপজেলার অন্তত ৫০টি পয়েন্টে অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, অনেকেই লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন, স্বাস্থ্যবিধি না মেনে অবাদে চলাচল করছেন। এতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় লকডাউন বাস্তবায়নের কোনো বিকল্প নাই। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD