শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

বগুড়ার শেরপুরে পানিতে ডুবে জেমি খাতুন (১০) ও মিম খাতুন (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

রোববার (১১ জুলাই) বেলা ১২টার দিকে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটারা গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত জেমি খাতুন (১০) ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে ও মিম খাতুন (১০) সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বেলতলা গ্রামের সুমন হোসেনের মেয়ে।

স্বজনরা জানান, মিমের বাবা-মা ঢাকায় গার্মেন্টসে কাজ করার কারণে সে নানীর কাছে থাকতো। রোববার সকালে মিম ও তার মামতো বোন জেমিসহ সমবয়সী কয়েকজন মিলে পুকুরপাড়ে খেলতে যায়। এক পর্যায়ে পা পিছলে জেমি পুকুরে পড়ে গেলে মিম তাকে তুলতে পুকুরে নামে। এসময় দুজনই পুকুরে ডুবে যায়। তাদের সাথে থাকা অন্যরা এ সময় চিৎকার শুরু করলে এলাকাবাসী ও তাদের স্বজনরা গিয়ে পুকুর থেকে দু-জনের মরদেহ উদ্ধার করে।

ভাটারা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহিদুলের বাড়ি তৈরির জন্য মাটি কেটে গর্ত করা জায়গায় পানি জমে পুকুরে পরিণত হয়েছে। গর্ত অনেকটা গভীর হওয়ার কারণে তারা উঠতে না পেরে ডুবে মারা যায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত দু-জনের পরিবারের কোন অভিযোগ না থাকলে মরদেহ দাফনের অনুমতি দেয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD