শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

বগুড়ায় ট্রাকের ধাক্কায় আব্দুল মোতালেব (৫৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

রোববার (১১ জুলাই) রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোতালেব ২০১৭ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর নতুন পাড়ায় বসবাস করতেন।

জানাগেছে, রোববার রাত ৮টার দিকে আব্দুল মোতালেব মোটরসাইকেল যোগে মাঝিড়া বন্দর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী ভুট্টা বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ১৫-৮৬৯৪) ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এসময় ট্রাকের পিছনের চাকা মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক বানিউল আনাম বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি সেনা সরণী এমপি চেকপোস্ট এর সামনে আটকানো হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD