শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সন্তানদের ভয়ে ঘর ছাড়া বাবা-মা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

কুমিল্লার নাঙ্গলকোটের লক্ষীপুর গ্রামের আব্দুল গফুর ও তার স্ত্রীকে জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ও জমি দখল করে বাড়ি-ঘর ছাড়া করার অভিযোগ ওঠেছে তার ছেলে রবিউল হোসেন, ইমাম হোসেন, মেয়ে মাসুমা আক্তার, বিলকিছ আক্তারের বিরুদ্ধে। এ ব্যাপারে অসহায় পিতা-মাতা কুমিল্লার আদালতে মামলা করেও সন্তানদের ভয়ে বাড়ি ফিরতে পারেননি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বটতলী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুল গফুর ড্রাইভারের প্রথম স্ত্রী ৩ বছর আগে মারা যান। পরে ছেলে-মেয়েরা তাকে ফের বিয়ে করান একই উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামে। বিয়ের পর প্রথম স্ত্রীর ছেলে-মেয়েরা পিতা ও সৎমাকে সন্তান না নিতে চাপ সৃষ্টি করে। বিয়ের কিছুদিন পর আব্দুল গফুর ড্রাইভারের দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তারের গর্ভে সন্তান আসার খবর শুনে ক্ষিপ্ত হয়ে যান ছেলে-মেয়েরা। এরপর থেকে দফায়-দফায় তাদের ওপর হামলা করেন তারা। এনিয়ে সামাজিকভাবে কয়েক বার সালিস বৈঠক বসলেও ছেলে-মেয়েরা সিদ্ধান্ত অমান্য করে।

গত ৮ জুন পিতা-মাতা ও তাদের ১৮ মাসের শিশু কন্যা নাহিদা আক্তারকে নির্যাতন করে ঘরে জিম্মি করে হত্যার হুমকি দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাদের স্বর্ণলংকার, নগদ ৫০ হাজার টাকা ও আসবাবপত্র লুট করে নিয়ে গিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে দ্বিতীয় স্ত্রীর আত্মীয় স্বজনরা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে নাঙ্গলকোট থানায় অভিযোগ করলে থানা পুলিশ তদন্ত করে প্রতিবেদন কুমিল্লার আদালতে পাঠায়। মামলার খবরে ছেলে-মেয়েরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে হত্যা করবে বলে হুমকি দেওয়ার পর থেকে আব্দুল গফুর ও তার স্ত্রী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হানিফ বলেন, ‘আমরা স্থানীয়ভাবে কয়েক দফা সালিস করে সমাধান করলেও আব্দুল গফুরের ছেলে-মেয়েরা তা অমান্য করে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD