শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খুলনার চার হাসপাতালে করোনায় ১৯ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ১ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন মারা গেছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন, নগরীর সোনাডাঙ্গার আফজাল হোসেন (৫০), দৌলতপুরের সামাদ মোল্লা (৭৫), ফুলবাড়ীগেটের গাজী সামসুর রহমান (৮৪), ১ নম্বর কাস্টমঘাটের সুমি (২২) এবং বাগেরহাটের বিষ্ণুপুরের সামসুন্নেছা (৪৭)। এছাড়া উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৫ জন। যার মধ্যে রেড জোনে ১৩০ জন, ইয়ালো জোনে ২৫ জন, আইসিইউতে ২০ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন, খুলনার রূপসা উপজেলার আইচগাতীর কালাম সরদার (৭৮), একই এলাকার সিংহেরটর এলাকার তাসলিমা (৪৫), ডুমুরিয়ার সৈয়দ মুজিবুর রহমান (৮০) ও একই উপজেলার ঘোনাবান্ধা এলাকার চিত্তরঞ্জন মন্ডল (৮০)।

এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন, এরমধ্যে ৩৫ জন পুরুষ ও ৪১ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ।

মৃত ব্যক্তি হলেন, নগরীর সোনাডাঙ্গার আলমগীর মল্লিক (৬৫)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৪ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD