শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এবার পেটালেন জরুরি বিভাগের ডাক্তারকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

বাড়িতে গিয়ে স্বজনকে চিকিৎসা না দেয়ায় হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আবু জাহিদ মাহমুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এক যুবক।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। একই দিন বেলা ১২টায় ওই যুবককে আটক করে পুলিশ।

অভিযুক্ত ব্যক্তি পৌর শহরের সুলতানপুরের আকিল মিয়ার ছেলে মিজানুর রহমান (২০)।

এ ছাড়া গেল বছরের ৫ ডিসেম্বর তিনি হাসপাতালে কর্তব্যরত এক নার্সকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ও তার বড় ভাই সালেক মিয়া আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে অসুস্থ স্বজনকে চিকিৎসা দেয়ার জন্য জরুরি বিভাগের চিকিৎসক আবু জাহিদ মাহমুদকে বাড়িতে নেয়ার জন্য আসেন। কর্মরত চিকিৎসক জরুরি বিভাগ ছেড়ে যেতে পারবেন না বলে জানান। পরে মিজানুর রহমান ও তার ভাই সালেক মিয়া ডাক্তারের ওপর চড়াও হন। এ সময় মিজানুর রহমান ডাক্তারকে শারীরিকভাবে আঘাত দেন।

লাঞ্ছনার শিকার চিকিৎসক আবু জাহিদ মাহমুদ বলেন, ওই লোক সকালে রোগী দেখতে তার বাড়িতে যেতে বলেছিল। কিন্তু আমি বলেছিলাম জরুরি বিভাগ রেখে বাসায় যাওয়া সম্ভব নয়। এরপর রোগী নিয়ে হাসপাতালে আসে এবং আমাকে লাঞ্ছিত করে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বললেন, মিজানুর রহমান এর আগে গত বছরের ৪ ডিসেম্বর রাতে সদর হাসপাতালের শ্রাবন্তী কোচ (২২) নামের এক নার্সের গলায় ছুরিকাঘাত করে আহত করেছিল। সে সময় মিজানুরের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করা হয়েছিল এবং নার্সরা কর্মবিরতি পালন করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, মিজানকে আটক করা হয়েছে। হাসপাতাল থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD