শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে যুবকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কের নয়াগোলা এলাকায় ভটভটি উল্টে মো. রাজন (৩০) নামে একজন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জেলা শহরের নয়াগোলা এলাকার সাতনইলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তির মৃত সেলিমের ছেলে।

সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, নয়াগোলা সড়কের সাতনইল এলাকা দিয়ে টিন ও লোহার রড নিয়ে একটি ভটভটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে গেলে ভটভটিতে বসে থাকা রাজন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD