শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুভল চন্দ্র সাদ্দাম (৩৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বুধবার (১৪ জুলাই) ভোরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিসতলী সীমান্তের মেইন পিলার ৯২০ এর সাব পিলার ৮ এর কাছে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম একই ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকু চন্দ্রের ছেলে। বাংলাদেশ থেকে ভারতের চার গজ অভ্যন্তরে তার মরদেহ পড়ে আছে বলে জানা গেছে।

বিজিবি জানায়, ভেলাবাড়ী দুলালী সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি দলের সঙ্গে ভারতের হিজলতলা গ্রাম দিয়ে গরু আনতে যান সাদ্দাম। গরু নিয়ে ভোরে সীমান্ত অতিক্রম করছিলেন তারা। এ সময় বিএসএফ ৭৫ ব্যাটালিয়নের রানীনগর ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি ছুড়লে সবাই পালিয়ে আসেন। তবে ঘটনাস্থালে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাদ্দাম। এ ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হন। তাদেরকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ভেলাবাড়ী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার রজব আলী বলেন, ঘটনার পর থেকে বাংলাদেশ থেকে চার গজ দূরে ভারতের ভেতরে মরদেহটিকে ঘিরে রেখেছে বিএসএফ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD