শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মা-বাবার পর না ফেরার দেশে ৫ বছরের আয়েশাও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ‘ব্যাটারি বিস্ফোরণে’ দগ্ধ মা-বার মৃত্যুর তিন দিন পর তাদের মেয়ে আয়েশাও না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

বুধবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পাঁচ বছরের আয়েশা।

শুক্রবার ভোরে সিলেটিবাজারের আহসানবাগ কাজী গলির একটি দোতলা বাড়ির নিচতলায় অটোরিকশার ‘ব্যাটারি চার্জ করার সময় বিস্ফোরণে’ আগুন লেগে দগ্ধ হয় আয়েশাদের পরিবারের চারজন।

পরদিন আয়েশার বাবা আব্দুল মতিন (৪০) এবং মা ইয়াসমিন আক্তার ময়না (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

আর তাদের দুই মেয়ে আয়শা (৫) ও মায়শার (১০) শরীরের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল। তারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। পরিবারের তিনজনের মৃত্যুর পর এখন কেবল মায়শা হাসপাতালে বেঁচে আছে।

দুর্ঘটনার বিষয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশ জানায়, অটোরিকশার ব্যাটারি রিচার্জ করার সময় হঠাৎ বিস্ফোরণ থেকে ঘরে আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে, চার্জারের বৈদ্যুতিক সংযোগ ও ফ্রিজের সংযোগ একই লাইনে থাকায় ওই দুর্ঘটনা ঘটে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD