জাফরুন নাহার মীম। বয়স ১৭। প্রাইভেট পড়ার কথা বলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার বাবা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ভাটারা থানায় জিডি করেছেন।
মীমের মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, মাথার চুল কালো ও লম্বা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে খয়েরি রংয়ের জামা ও লাল ওড়না ছিলো।
ভাটারা থানা সূত্রে জানা যায়, গত ৬ জুলাই সকাল আটটায় বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে প্রাইভেট পড়ার উদ্দেশে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সে বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়। তাকে খুঁজে না পাওয়ায় তার পিতা ভাটারা থানায় এ সংক্রান্তে জিডি করেছেন।
কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ ভাটারা থানা (০১৩২০-০৪১৫৮৪) অথবা এসআই মোহাম্মদ আমিনুল ইসলাম (০১৭২২৪৩৮৮৬৯) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য ভাটারা থানা থেকে অনুরোধ করা হয়েছে।