শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্রীপুরে শ্রমিকদের ওপর বহিরাগত তরুণদের হামলা, আহত ৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন দাবি করে একটি কারখানার শ্রমিকরা প্রায় চার ঘণ্টা শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থল পৌঁছে কারখানা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

আজ বুধবার শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি (ছাপিলা পাড়া) গ্রামে লাক্সমা ইনারওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিক বিক্ষোভের এ ঘটনা ঘটে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কারখানা ঘিরে তারা বিক্ষোভ করছিল। ওই সময় বহিরাগত ১৫ থেকে ২০ জন তরুণ লাঠিসোঁটা উঁচিয়ে পুলিশের সামনে তাদের ওপর হামলা চালায়। ওই সময় তাদের ওপর ইটপাটকেলও ছুঁড়ে বহিরাগত তরুণরা। এতে নারী শ্রমিকসহ আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মোছা. ফাতেমা, আসমা আক্তার, সোহানা, জেসমিন আক্তার ও ইমরুলকে পাশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানায়, কারখানাটিতে প্রায় এক হাজার ৫০০ শ্রমিক। এর মধ্যে ১৫০ জন শ্রমিকের গত জুন মাসের বেতন বকেয়া রয়েছে।

শ্রমিকদের দাবি, ১৫০ জন শ্রমিকের গত জুন মাসের বকেয়া বেতনসহ সকল শ্রমিককে ঈদুল আজহার বোনাস ও চলতি জুলাই মাসে ১৫ দিনের বেতন পরিশোধ করতে হবে। গত ১২ জুলাই থেকেই কর্মকর্তাদের কাছে ওই দাবি জানিয়ে আসছিলেন তারা। কর্মকর্তাদের সাড়া না পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা আজ সকাল এগারোটার দিকে একযোগে কারখানা থেকে বেরিয়ে পাশে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক অবরোধ করে শ্রমিকরা সেখানে পথসভা করে। একপর্যায়ে কর্মকর্তাদের উদ্দেশে নানা স্লোগানও দেয়। বিকেল তিনটার দিকে পুলিশ কারখানা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। পরে তারা (শ্রমিকরা) কারখানায় প্রধান ফটকের সামনে জড়ো হয়। ওই সময় ফটকটি ভেঙে ফেলারও চেষ্টা চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। বিকেল পৌনে চারটার দিকে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতপরিচয় তরুণ লাঠিসোঁটা উঁচিয়ে শ্রমিকদের ধাওয়া করে। ওই সময় অজ্ঞাতপরিচয় তরুণরা বেশ কয়েকজন নারী শ্রমিকসহ শ্রমিকদের মারধর করে।

কারখানার আয়রন শাখার কর্মী আবদুল হাকিম অভিযোগ করেন, তাঁদের ওপর হামলাকালে পুলিশ নিষ্ক্রিয় ছিলেন। হামলাকারী তরুণরা তাঁদের ওপর ইটপাটকেলও ছোঁড়ে।

কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. ফিরোজ বলেন, বোনাস আগামী ১৯ জুলাই তারিখের মধ্যে পরিশোধ করবেন। তবে বকেয়া বেতন পরিশোধের তারিখ মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের জানিয়ে দেওয়া হবে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, কারখানা মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’ তবে শ্রমিকদের ওপর বহিরাগত তরুণদের হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন একটা বিষয় শুনেছি। তখন থানা পুলিশ নয়, সেখানে শিল্প পুলিশ ছিল। হামলায় আহত কোন শ্রমিক থানায় অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD