শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফেরিঘাটে আটকা পড়েছে ট্রাক, তীব্র গরমে মারা যাচ্ছে গরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

লোকডাউন শিথিলের ঘোষণায় ঈদের ছুটি কাটাতে রাজধানী ছাড়ছে দক্ষিণা অঞ্চলের মানুষ। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে।

এদিকে পাড়ের অপেক্ষায় ঘাট এলাকায় আটকা পড়েছে অসংখ্য গরুর ট্রাক। এ সময় তীব্র গরমে ট্রাকেই মারা যাচ্ছে গরু। তবু ও নদী পাড় হতে পারছে না গরু ব্যবসায়ীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

গরু ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, ফেরি পার হতে পারছি না। এই গরমে গরু অসুস্থ হয়ে যাচ্ছে। এরই মধ্যে অনেকের গরু মারা গেছে।

বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহম্মেদ জানান, নদীতে তীব্র স্রোত থাকার কারণে সব কটি ফেরি চলাচল করতে করতে না পারায়। ঘাট এলাকায় কিছুটা চাপ রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা গরুর ট্রাক পাড় করছি।

তিনি আরও জানান, বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে ১৮টি ফেরি মধ্যে ১২টি ফেরি চলাচল করছে। নদীতে স্রোত থাকার ফলে ছোট ৬টি ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে যাত্রী পারাপারে ৭৮টি লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD