শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গর্তে পড়া ৬ গরু উদ্ধার করলেন ফায়ার সার্ভিস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

রাজধানীর সাভারে রেডিও কলোনী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কোরবানির হাটে বিক্রির জন্য আনা ৬টি গরু ট্রাক থেকে নামাতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় সেগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে ওই মহাসড়ক সংস্কার কাজের জন্য করে রাখা গর্ত থেকে গরুগুলোকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার (১৪ জুলাই) কুষ্টিয়ার পলে মণ্ডল নামে এক ব্যবসায়ী ৬টি গরু বিক্রির জন্য সাভারের রেডিওকলোনী এলাকায় নিয়ে আসেন। পরে ট্রাক থেকে গরুগুলোকে নামিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখেন। সবগুলো গরু একটি রশি দিয়ে বাঁধা ছিল। এ সময় একটি গরু আরেকটিকে ধাক্কা দিলে নরম মাটি ভেঙে দুর্ঘটনাবশত ৬টি গরু সড়কের খাদে পড়ে যায়। জমে থাকা পানি ও কাদার কারণে গরুগুলোকে আর ওপরে ওঠানো সম্ভব হয়নি। পরে সংবাদ পেয়ে তাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় গরুগুলোকে উদ্ধার করা হয়।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. লিটন বলেন, গর্ত একটু বেশি হওয়ায় আমরা সেই গর্তে আরও পানি দিয়ে অনেক চেষ্টায় গুরুগুলোকে উদ্ধার করি। এ ঘটনায় একটি গরুর পা ভেঙে যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD