শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পারিবারিক কলহ, আমগাছে গলায় ফাঁস নিলেন গৃহবধূ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

বাগেরহাটের মোল্লাহাটে পারিবারিক কলহের জেরে শুলেখা বালা (৫৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার (১৪ জুন) রাতে মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামে স্বামীর বাড়ির পাশে ঘেরের পাড়ে আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহতের মরদেহ উদ্ধার করে আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত শুলেখা বালা বড় গাওলা গ্রামের কালিদাস বালার স্ত্রী। খুলনা জেলার তেরখাদা উপজেলার পাটগাতী গ্রামের মৃত জনক বিশ্বাসের মেয়ে।

মোল্লাহাট থানার এস আই মঞ্জুর বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিক অবস্থায় ধারণা করছি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD