শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৪৭ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

করোনা সংক্রমণে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৩৯ জন।

বিভাগে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গতকাল বুধবার (১৪ জুলাই) বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছিল।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন, বাগেরহাটে একজন, সাতক্ষীরায় একজন, যশোরে চারজন, নড়াইলে একজন, মাগুরায় তিনজন, ঝিনাইদহে চারজন, চুয়াডাঙ্গায় তিনজন ও মেহেরপুরে চারজনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭৮ হাজার ৪০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৯৬২ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD