শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ছাগল ব্যবসায়ীর খোয়া যাওয়া ১০ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

খোয়া যাওয়া ১০ লাখ ১০ হাজার টাকার ব্যাগ ফেরত পেয়েছে ছাগল ব্যবসায়ী। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ওই টাকা উদ্ধার করে।

ব্যবসায়ী আমির হোসেন মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের আড়পাড়া নতুনবাজার এলাকায় ভুল করে ১০ লাখ ১০ হাজার টাকার ব্যাগ ভ্যানের ওপর রেখে চলে যান। ভ্যানচালক স্থান ত্যাগ করে চলে গেলে টাকা খুঁজে না পেয়ে বেহুশ হয়ে পড়েন আমির হোসেন।

ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে টাকা উদ্ধারে নামে পুলিশ। বুধবার রাতে ছাগল মালিককে থানায় ডেকে টাকাগুলো হস্তান্তর করা হয়।

এ বিষয়ে আমির হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে বারবাজার হাটে ছাগল কেনার জন্য বাড়ি থেকে বের হয়। এর পর তার টাকার ব্যাগটি নিয়ে একটি ভ্যানে চেপে শহরের আড়পাড়া নতুনবাজারে আসেন। কিন্তু ভ্যান থেকে নামার সময়ে ভুলক্রমে তার টাকার ব্যাগটি ভ্যানের ওপরেই পড়ে থাকে। পর পরই ভ্যানটি স্থান ত্যাগ করায় তার টাকার ব্যাগটি না পেয়ে বেহুশ হয়ে পড়েন। পরে অনেক খোঁজাখুঁজি করে ভ্যানের সন্ধান না পেয়ে বিষয়টি থানা পুলিশে অবহিত করেন।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, ছাগল ব্যবসায়ীর হারানো টাকার সন্ধানে ব্যাপক তৎপরতা শুরু করে পুলিশ। তারা ঘটনাস্থলের একটি সিসি টিভি ক্যামেরা থেকে ভ্যানচালকের ছবি সংগ্রহ করে অভিযানে নামে। বুধবার রাতে পুলিশ ওই ভ্যানচালকের কাছ থেকে টাকাগুলো উদ্ধারে সক্ষম হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD