শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১১২ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত বাড়তে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১১২ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) আরটিভি নিউজের বিভিন্ন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে এ খবর জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী ও ময়মনসিংহ জেলায়। এ দুই জেলায় ১৯ জন করে মোট ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপরই রয়েছে কুমিল্লায়-১৬ জন, কুষ্টিয়ায়-১৪ জন, বরিশালে-১২ জন, চট্টগ্রামে-১০ জন, টাঙ্গাইলে-৭ জন, চুয়াডাঙ্গায়-৬ জন, রাজবাড়িতে-৪ জন, ঠাকুরগাঁওয়ে-৪ জন এবং দিনাজপুরে-১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে গতকাল বুধবার সারাদেশে করোনায় ২১০ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৭ হাজার ৫২ জনে। একই দিনে আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৩৮৩ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৯১ লাখ ৩৮ হাজার ৮০৪ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৭৪ হাজার ৮০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ৬২৯ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD