শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ৩ যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে সড়কে ট্রাকের ধাক্কায় ৩ জন অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গুরুতর অবস্থায় তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে ইউনিয়নের বোর্ড অফিস বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কচুবাড়ি এলাকার মোস্তফা কামাল (৪০), চঞ্চল (৩৮) ও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৫ জুলাই) কচুবাড়ি বোর্ড অফিস নামকস্থানে স্থানে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশা যাত্রী নিহত হন। এ সময় আহত হন চারজন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD